সুনামগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানশ্রী ও সিদ্ধারচর গ্রামের মধ্যে পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (১৯ নভেম্বর) সকালে সাড়ে ৭টায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নানশ্রী গ্রামের মৃত চমক আলীর ছেলে চান্দালীকে অপমান করার পর সিদ্ধারচর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আব্দুল হক ও মোস্তাইয়ের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে বিষয়টি দুই গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে এবং দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে চান্দালীর পক্ষের ৮ জন এবং আব্দুল হকের পক্ষের ৭ জন আহত হয়েছেন। আহতদের অধিকাংশকে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা এ বিষয়ে খবর পেয়ে তদন্ত শুরু করেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।