সুন্দরবনে বনদস্যুদের মধ্যে ‘গুলি বিনিময়’

সুন্দরবনের পশ্চিম বন বিভাগের আওতাধীন নলিয়ান রেঞ্জের চালোবাকির ঘোলের খাল এলাকায় দুই দল বন্দস্যুর মধ্যে ঘণ্টাব্যাপী গুলিবিনিময় হয়েছে। বন থেকে ফিরে আসা জেলে-বাওয়ালীদের কাছ থেকে জানা গেছে এ তথ্য জানা গেছে। 

তবে এ ব্যাপারে নির্ভরযোগ্য কোনো সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।

কোস্টগার্ডের পশ্চিমাঞ্চল জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মাসুদ হাসান জনসংযোগ দপ্তরে যোগাযোগ করতে বলেন। তবে জনসংযোগ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বনদস্যুদের জিম্মি দশা থেকে ফিরে আসা দাকোপের সুতারখালী গ্রামের হাসান গাজী, আব্দুল গাজী ও সাইফুল গাজীসহ অন্যান্যরা জানান, কালাবগী স্টেশন থেকে পাশ-পারমিট সংগ্রহ করে সুন্দরবনে মাছ ধরতে গেলে ঝনঝনিয়া এলাকা থেকে জাহাঙ্গীর বাহিনীর হাতে তারা জিম্মি হন। এরপর তাদের নিয়ে চালোবাকির ঘোলের খাল এলাকায় গেলে রাত আনুমানিক ১০ টার দিকে বনদস্যু শরিফ বাহিনীর সাথে জাহাঙ্গীর বাহিনীর গুলিবিনিময় শুরু হয়।

ঘণ্টাব্যাপী গুলি বিনিময়কালে এলাকা প্রকম্পিত হয়ে উঠে। এসময় বনদস্যুর হাতে জিম্মি থাকা জেলেরা সুযোগ বুঝে নৌকা ফেলে জঙ্গলের মধ্যে আত্মগোপন করেন। পরে অন্য জেলেদের নৌকায় উঠে চারদিন পর পরিবারের কাছে ফিরে আসেন বলে দাবি তাদের।
ফিরে আসা বনজীবীরা জিম্মি জীবনের ভয়াবহ চিত্র তুলে ধরেন। এসময় তাদের চোখে-মুখে ছিল আতঙ্কের ছাপ।

এদিকে, সাম্প্রতিককালে সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা বৃদ্ধি এবং বনজীবীদের জিম্মির ঘটনায় জেলেরা সুন্দরবন থেকে ফিরতে শুরু করেছে। ফিরে আসা জেলেদের এখনো আতঙ্ক কাটছে না। গুলি বিনিময়কালে হতাহতদের ঘটনা ঘটেছে কিনা তা তারা জানেন না। বনদস্যুদের কারণে সুন্দরবন সংলগ্ন এলাকায় বসবাসকারীদের মনে ভয়ের সৃষ্টি হয়েছে।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।