সুপ্রিম কোর্টের আপিল বিভাগের স্টোররুমে আগুন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ জুন) বেলা পৌনে ১১টায় আপিল বিভাগের তৃতীয় তলায় ছাদের স্টোররুমে শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটে।

আগুনে স্টোররুমে থাকা কাগজসহ স্টেশনারি জিনিসপত্র পুড়ে গেছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, আগুন লাগার ১৫/২০ মিনিটের মধ্যেই সুপ্রিম কোর্টের স্টাফদের তৎপরতায় ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়। এরমধ্যে  ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছায়। পরে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তিনি আরও বলেন, আগুনে স্টোররুমের থাকা কাগজসহ স্টেশনারি জিনিসপত্র এবং কিছু প্লাস্টিক পণ্য পুড়ে গেছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

শফিকুল ইসলাম জানান, স্টোররুম মামলা সংশ্লিষ্ট নথিপত্র বা দাপ্তরিক কোনো কাগজপত্র ছিল না। এখানে অফিসের জন্য ব্যবহার্য জিনিসপত্র রাখা হয়।

 

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।