সৃজিত মুখার্জির বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি

হাসপাতালে ভর্তি ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জি। শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আচমকা শ্বাসকষ্ট শুরু হয় সৃজিতের। সেই সঙ্গে বুকে হালকা ব্যথাও অনুভব করছিলেন। এরপর দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রাতেই কিছু পরীক্ষা করানো হয়েছে।

জানা যায়, আজ শনিবার টেস্টের রিপোর্ট আসার কথা। তারপরই সেই বুঝে পরবর্তী চিকিৎসা শুরু হবে। রিপোর্ট স্বাভাবিক এলে, ছেড়ে দেওয়াও হতে পারে।

হাসপাতাল সূত্রে খবর, এখন সৃজিতের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল।

জুন মাস থেকে ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শুরু করবেন পরিচালক। একটি নতুন নাটকের মহড়া শুরুরও কথা ছিল। এরই মাঝে আচমকাই শরীর খারাপ।

আর পরিচালকের অসুস্থতার খবরে, দুশ্চিন্তার ভাঁজ প্রায় টলিউডের সকলেরই কপালে। তার দ্রুত সুস্থতা কামনা করছেন সহকর্মী থেকে অনুরাগী সকলেই।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।