সেই নরসুন্দর পরিবার নিরাপত্তা চায়

লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার নরসুন্দর বাবা-ছেলের পরিবার নিরাপত্তা চেয়েছে।

বুধবার (২৫ জুন) বিকালে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন ঘটনার তদন্তে এলে তার কাছে নিরাপত্তা চাওয়া হয়। পরে অতিরিক্ত ডিআইজি তাদের সব ধরনের নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন।    

এর আগে গত রবিবার ধর্মীয় কটুক্তির অভিযোগে লালমনিরহাট শহরের গোশালা বাজারের হানিফ পাগলার মোড়ের নিজেদের দোকানের সামনে মারধর করে নরসুন্দর বাবা পরেশ চন্দ্র শীল ও ছেলে বিষ্ণু চন্দ্র শীলকে পুলিশে সোপর্দ করে বিক্ষুব্দ জনতা।

পরদিন ধর্মীয় কটূক্তির অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এ ঘটনায় গত বুধবার সরেজমিন তদন্তে আসেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন। এ সময় স্থানীয় ‘তৌহিদি মুসলিম জনতার’ নেতাসহ গ্রেপ্তার নরসুন্দর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে বিষ্ণুর স্ত্রী দীপ্তি রানী পুলিশের ওই কর্মকর্তার কাছে তাদের নিরাপত্তা নিশ্চিতের আবেদন জানান।

পরিদর্শন শেষে ডিআইজি শরিফ উদ্দিন বলেন, সামাজিক দায়বদ্ধ থেকে তৌহিদি মুসলিম জনতাসহ সর্বস্তরের মানুষ তাদের পরিবারকে নিরাপত্তা দেওয়ার কথা বলেছে। পরিবারের সদস্যদের প্রতি কারও কোনো অভিযোগ নেই। তাই তাদের নিরাপত্তাহীনতারও কিছু নেই।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।