খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ই মে ২০২৫, ১১:১৮ এএম
বাংলাদেশ থেকে শনিবার দিবাগত রাত পর্যন্ত ৩৭ হাজার ৮৩০ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ৯৪টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। রোববার (১১ মে) হজ সম্পর্কিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এসব তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।
হেল্প ডেস্কের তথ্য মতে, ৯৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৬টি, সৌদি এয়ারলাইন্সের ৩২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।
চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।
খবরওয়ালা/এফএস
মন্তব্য