সৌম্যর কনকাশন নিশ্চিত করেছিলেন ভেন্যু ডাক্তার

ক্রীড়া ডেস্ক ॥ সৌম্যর কনকাশন বদলি হিসেবে তানজিদ হাসান তামিমকে নামতে দেখে বিস্মিত হয়েছে শ্রীলঙ্কা দল। ৪ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে সেই বিস্ময়ের কথা লুকাননি শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নেওয়াজ। টিভি ফুটেজে নাকি সৌম্যকে মাথায় আঘাত পেতে দেখেননি তারা।  বিষয়টি নিয়ে আইসিসিতে নালিশ দেওয়ার হুমকিও দিয়েছে লঙ্কানরা।

সৌম্যর কনকাশন নিশ্চিত করেছিলেন ভেন্যু ডাক্তার

তবে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বাংলাদেশ কনকাশন বদলির কথা বলেনি। সৌম্য সরকারের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ভেন্যু ডাক্তার কনকাশন বদলির পরামর্শ দিলে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট সেটি অনুমোদন করেন। শ্রীলঙ্কার ব্যাটিংয়ের ৪৯তম ওভারে থার্ডম্যান অঞ্চলে একটি বাউন্ডারি ঠেকাতে গিয়ে চোট পান সৌম্য সরকার। বাংলাদেশ দলের ফিজিও ও ডাক্তার সীমানা দড়ির কাছেই তাঁর শুশ্রূষা করেন। তখন ভেন্যু ডাক্তারও সেখানে ছিলেন। এর পর মেডিকেল রুমে নেওয়া হয় তাঁকে। সেখানে ভেন্যু ডাক্তার তাঁর বেশ কিছু পরীক্ষা করেন। পরীক্ষায় ঘাড়ে জড়তা, মাথাব্যথা ও দৃষ্টি সমস্যা চিহ্নিত করেন তিনি।

 

সৌম্যর কনকাশন নিশ্চিত করেছিলেন ভেন্যু ডাক্তার

 

বিষয়গুলো তুলে ধরে কনকাশন বদলির সুপারিশ করে ম্যাচ রেফারির কাছে রিপোর্ট করেন ভেন্যু ডাক্তার। এর পরই ম্যাচ রেফারি বাংলাদেশ দলের ম্যানেজারকে একটি ফরম দেন। ম্যানেজার সেটিতে স্বাক্ষর করে আবার ম্যাচ রেফারির কাছে জমা দেওয়ার পরই কনকাশন বদলি নিশ্চিত হয়। টিভি রিপ্লে দেখে সৌম্য হাঁটুতে চোট পেয়েছেন বলেই মনে হচ্ছিল। তবে ডাইভ দেওয়ার পর তাঁর ঘাড় মাটিতে লাগে এবং বিজ্ঞাপন বোর্ডের সঙ্গে ধাক্কা খেয়ে মাঠ ছাড়েন তিনি।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

এর পর ফিজিও বায়েজিদুল ইসলামের বরাত দিয়ে বিসিবি জানায়, ডাইভ দিয়ে মাটিতে পড়ার সময় সৌম্য ঘাড় ও মাথায় চোট পান। এ ছাড়া হাঁটুতেও আঘাত পেয়েছেন। আইসিসির নিয়ম অনুযায়ী, কেবল মাথায় আঘাত পেলেই কনকাশন বদলি হয়। হাঁটুতে কিংবা অন্য কোথাও চোট পেলে কনকাশন বদলি হবে না। সে ক্ষেত্রে বদলি ফিল্ডার নামানো গেলেও বোলিং-ব্যাটিং ১০ জনে করতে হবে। তবে এমন একটি বিষয়ে লঙ্কানদের সন্দেহ প্রকাশ করতে দেখে অনেকেই অবাক হয়েছেন।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।