দৌলতপুরে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়ন ফরম জমা না দেওয়ার অভিযোগ  

দৌলতপুর প্রতিনিধি ॥  দৌলতপুরে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়ন ফরম জমা না দেওয়ার অভিযোগ  , কুষ্টিয়ার দৌলতপুরের খারিজাথাক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের পর তা দাখিল করা হলেও স্কুলের প্রধান শিক্ষক প্রিজাইডিং অফিসারের নিকট মনোনায়ন ফরম জমা দেননি বলে অভিযোগ করেছেন মনোনয়ন সংগ্রহকারী এক শিক্ষক। তিনি পুনরায় তফসিল ঘোষণার দাবি জানিয়ে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের নিকট এ অভিযোগ দিয়েছেন।

দৌলতপুরে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়ন ফরম জমা না দেওয়ার অভিযোগ

 

দৌলতপুরে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়ন ফরম জমা না দেওয়ার অভিযোগ  

 

অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার চিলমারী ইউনিয়নের খারিজাথাক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন খারিজাথাক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে তিনি ৭ মে শিক্ষক ক্যাটাগরির মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং তা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট জমা দেন। তবে তাকে মনোনয়ন ফরম জমাদানের প্রাপ্তি স্বীকারপত্র না দিয়ে নিজের কাছে রেখে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরদিন ৮মে মনোনয়ন ফরম যাচাই বাছাইকালে শিক্ষক মো. আনোয়ার হোসেনের মনোনয়ন ফরম সেখানে পাওয়া যায়নি বলে প্রিজাইডিং অফিসার মনোনয়ন সংগ্রহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেনকে জানান।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, ১৯৯৫ সালে বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি বিদ্যালয়ের অভিভাবকরা পেশী শক্তির কাছে হার মেনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এরই ধারাবাহিকতায় এবারও কৌশলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি যোগসাাজস করে তাদের মনোনিত ব্যক্তিদের কাছে মনোনয়ন ফরম বিক্রয় করেন এবং যাচাই বাছাইয়ে তাদের মনোনয়ন ফরম সঠিক আছে বলে উল্লেখ করেন। কৌশলে তার মনোনয়ন ফরম প্রিজাইডিং অফিসারের নিকট জমা না দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজেদের পছন্দের ব্যক্তিদের কমিটির সদস্য নির্বাচিত করে পূর্বের ন্যায় বিদ্যালয়ের কার্যক্রম অব্যাহত রাখবেন। তাই বিদ্যালয়ের সুষ্ঠ পরিবশে ফিরিয়ে আনতে অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থীদের নির্বাচিত করার লক্ষ্যে পুনরায় তফসিল ঘোষণার দাবি করেন অভিযোগকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন যার ভোটার নং-৮।       

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।