স্ত্রীকে তালাক দিয়ে ছেলেকে নিয়ে দুধ দিয়ে গোসল

গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রীকে তালাক দেওয়ার পর ছেলেকে নিয়ে দুধ দিয়ে গোসল করে প্রতীকী আনন্দ উদযাপন করেছেন তাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার বাটিকামারী গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার রোজিনা বেগমের সঙ্গে প্রায় ১২ বছর ধরে সংসার করছিলেন তাইফুল ইসলাম। তবে দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে নানা কলহ ও নির্যাতনের কারণে সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়। এর জের ধরে শুক্রবার বিকেল ৪টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে তালাক দেন। তালাকের কিছুক্ষণ পরেই বাড়ির গেটের সামনে বালতিভর্তি দুধ মিশ্রিত পানি দিয়ে তিনি ও তার ছেলে মিনহাজ শেখ (১০) প্রকাশ্যে গোসল করেন।

তাইফুল ইসলামের দাবি, গত ১২ বছর ধরে তিনি ও তার ছেলে নানা মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। স্ত্রীকে তালাক দেওয়ার মধ্য দিয়ে সেই কঠিন অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। তাই আনন্দের প্রকাশ হিসেবে তারা দুধ দিয়ে গোসল করেছেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, ‘দাম্পত্য জীবনের কলহ এভাবে প্রকাশ্যে চলে আসা দুঃখজনক। তবে তালাক-পরবর্তী এমন ব্যতিক্রমী আচরণ এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।’

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।