স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও রাষ্ট্রের নিজস্ব এয়ার অ্যাম্বুলেন্স নেই

স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও দেশের নিজস্ব এয়ার অ্যাম্বুলেন্স নেই। জুলাই গণঅভ্যুত্থানে মারাত্মক আহত ৪০ জনকে বিদেশি হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২৬ জন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।
রবিবার (১৩ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, চিকিৎসার জন্য বিদেশে পাঠানো আহতদের মধ্যে মুমূর্ষু চারজনকে ভাড়া করা অ্যাম্বুলেন্সে বিদেশি হাসপাতালে পাঠানো হয় । তাদের মধ্যে একজন রোগীর পেছনে সাড়ে ছয় ও অন্য এক রোগীর জন্য সাড়ে ৩ কোটি টাকা খরচ হয়েছে।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার আপ্রাণ চেষ্টা চালিয় যাচ্ছে।

এই গণঅভ্যুত্থানে ৮৬৪ জন নিহত ও ১৪ হাজারেরও বেশি আহত হন। আহতদের মধ্যে ২১ জন দুই চোখ ও ৪৫০ জন এক চোখ হারিয়েছেন। তারা মারাত্মক ট্রমায় ভুগছেন। তাদের জোড়াতালি দিয়ে মানসিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।