স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ 

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ এবং ইসরাইলি সকল পণ্য বয়কটের ডাক

 

নিজ সংবাদ ॥ অব্যাহত ইসরাইল আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল শুক্রবার (১৭ মে) বিকেলে কুষ্টিয়া শহরের বড়বাজার থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের থানা ট্রাফিক মোড়ে এসে শেষ হয়। পরে সেখানেই শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশ। সমাবেশে সভাপত্বি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী। সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম তাওহীদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আখন্দ, ইসলামি শ্রমিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ডাঃ দেওয়ান আব্দুল খালেক, ইসলামী যুব আনেদালনের সভাপতি তাওহিদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি রাকিবুল ইসলামসহ দলটির নেতাকর্মীরা। সমাবেশে অংশ নিয়ে দলটির নেতাকর্মী, সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে জড়ো হন। স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন শহরের এনএস রোড ও থানা ট্রাফিক মোড় এলাকা। এসময় তারা ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানান এবং ইসরাইলি সকল পণ্য বয়কটের আহ্বান জানান। সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলি বাহিনী বছরের পর বছর ফিলিস্তিনের জনগণের আবাসন ভূমি ও সমগ্র বিশ্বের মুসলমানদের দ্বিতীয় প্রধান পূণ্যভূমি মসজিদুল আকসা জবরদখল করে রেখেছে। এছাড়াও এই দীর্ঘ সময় ধরে ইসরায়েলিরা ফিলিস্তিনের মুসলমানদের ওপর বর্বর গণহত্যা ও সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। অনতিবিলম্বে তাদের এই আগ্রাসন বন্ধ করতে হবে। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।