স্বামীর সঙ্গে ঝগড়া, রাগে সন্তানদের কুয়ায় ফেলে হত্যা করলেন মা

খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিহারে পারিবারিক কলহের জেরে নিজের তিন সন্তানকে কুয়ায় ফেলে হত্যা করেছেন এক নারী। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে রাজ্যের সমাস্তিপুর জেলায়। ঘটনার পর অভিযুক্ত মহিলা (৩৬) সীমা দেবীকে গ্রেপ্তার করা হয়েছে।   

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া নারী সীমা দেবির স্বামী চন্দন মহাত্তার সঙ্গে ঝগড়ার পর সন্তানদের মারধর করেন তিনি। একপর্যায়ে তাদের একে একে কুয়ায় ফেলে দেন।  

মৃত তিন সন্তান হল- তরুণ (৬), তানিয়া (৪) ও তানিস্ক (২)।

সন্তানদের হত্যার পর সীমা দেবি স্বামীকে জানান, তারা নিখোঁজ হয়েছে। এরপর পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন।  

পুলিশ তদন্ত শুরু করলে বাড়ির কাছাকাছি একটি কুয়ায় তিন শিশুর মরদেহ পাওয়া যায়। 

সীমা দেবিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সন্তানদের হত্যার কথা স্বীকার করেন।  

পুলিশ জানিয়েছে, সীমা দেবির বিরুদ্ধে হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

খবরওয়ালা/এমবি
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।