স্বাস্থ্য খাত সংস্কারের আন্দোলনে অবরুদ্ধ বরিশাল, জয় বাংলা স্লোগান দিয়ে যুবক আটক

‎বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালসহ স্বাস্থ্যখাতের সংস্কারের তিন দফা দাবি আদায়ে ৫ম দিনের মতো চলছে বরিশাল ব্লকেড কর্মসূচি। এ নিয়ে ১৫ দিনে পৌঁছল এই আন্দোলন। এদিকে আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দিতে গিয়ে ‘জয় বাংলা’ বলে স্লোগান দেওয়ায় এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এছাড়া কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা নগরীর সদর রোড অবরোধ করেন।

এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করা শিক্ষার্থীদের মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়েছেন। তারা হলেন, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর এসএসসি পাস করা শিক্ষার্থী তাহমিদ ইসলাম দাইয়ান ও শাফিন মাহমুদ।

শিক্ষার্থীদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে বরিশাল নগরী। সড়ক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

‎আন্দোলনকারী শিক্ষার্থী সিফাত বলেন, ‘শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের স্বাস্থ্যব্যবস্থা সংস্কারের জন্য আমরা আন্দোলন চালিয়ে আসছি। কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনা করেনি। যতদিন পর্যন্ত স্বাস্থ্যখাত সংস্কার না হবে, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।’  

আরেক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে আসতে হবে। এসে দাবি মেনে নিতে হবে। নয়তো আমাদের আন্দোলন থামানো যাবে না।’

এর আগে গত রবিবার  হাসপাতাল নিয়ে সংবাদ করে সংস্কারে তিন মাসের সময় চেয়েছেন পরিচালক মশিউর মুনির।

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে ‘জয় বাংলা’ স্লোগান

জয় বাংলা স্লোগান দিয়ে যুবক আটক

আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দিয়ে গিয়ে জয় বাংলা স্লোগান দেওয়ায় সরোয়ার তালুকদার নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন আন্দোলনকারীরা। দুপুর দেড়টার দিকে নথুল্লাবাদে এ ঘটনা ঘটে।

আন্দোলনকারী শিক্ষার্থী তামিম বলেন, ‘সরোয়ার তালুকদার নামের ওই ব্যক্তি আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দিচ্ছিলেন। তিনি স্বাস্থ্যখাত সংস্কারের কথাও বলেছেন। শেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে বক্তব্য শেষ করেন। তখন আমরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেই।’

তবে সরোয়ার তালুকদার নামের ওই ব্যক্তি দাবি করেছেন, ‘আমি আওয়ামী লীগের কেউ নই। বক্তব্য দিতে গিয়ে ভুলে বলে ফেলেছি। এজন্য ক্ষমাও চেয়েছি।’

মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার বলেন, ‘একজনকে আটক করে পুলিশে দিয়েছে আন্দোলনকারীরা। আমরা ওই ব্যক্তির পরিচয় যাচাই করছি। তার বিরুদ্ধে কোন মামলা আছে কি না তা দেখা হচ্ছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।’

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।