হবিগঞ্জে চালককে হত্যা করে টমটম ছিনতাই

হবিগঞ্জের বাহুবল উপজেলার লামাতাসী গ্রামের টমটম চালক কাসেম মিয়াকে (২৫) হত্যা করে টমটম ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ জুলাই) সকালে লামাতাসী ইউনিয়নের ভাতকাটিয়া এলাকা থেকে কাসেম মিয়ার মরদেহ উদ্ধার করে বাহুবল মডেল থানা পুলিশ। পরে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত কাসেম মিয়া লামাতাসী গ্রামের আব্দুল আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৭ জুলাই) সকালে জীবিকার তাগিদে টমটম নিয়ে বের হয় কাসেম মিয়া। এরপর আর বাড়ী ফিরেনি। মঙ্গলবার সকালে ভাতকাটিয়া এলাকার জমির পাশে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। এসময় পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, ধারণ করা হচ্ছে কাসেম মিয়াকে হত্যা করে টমটম ছিনতাই করে নেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে খুনিদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে পুলিশ মাঠে কাজ করছে। ওসি আরো বলেন- এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুইজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।