হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

হবিগঞ্জের বাহুবলে মাতব্বরদের ওপর হামলার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে অন্তত ৩০টি ঘর।

রবিবার (৬ এপ্রিল) সকালে উপজেলর স্নানঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়র জানান, শনিবার বিকেলে স্নানঘটা গ্রামের জবেদ আলী নামে এক ব্যক্তিকে মারধর করে স্থানীয় আওয়ামী লীগ ও কৃষকলীগ নেতা মোশাহিদ ও ফয়জুর রহমান। বিষয়টি স্থানীয় মুরব্বিরা সালিশের মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করলে আবারও মোশাহিদ আলীর নেতৃত্বে একদল দুর্বৃত্ত মাতব্বরদের ওপর অতর্কিত হামলা চালায়। এর জেরে রবিবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়। এ সময় ভাঙচুর করা হয়েছে অন্তত ৩০টি ঘর।

বাহুবল থানার ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।