হাজত থেকে পালানো আসামি ফেনীতে গ্রেপ্তার

ঢাকা জজ কোর্টের হাজতখানা থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া হত্যা ও অপহরণের মামলার আসামি মো. শরিফুল ইসলামকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন  ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান।

র‍্যাব জানায়, এর আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে কাশিমপুর কারাগার থেকে মহানগর হাজতখানায় আনার সময় অন্যান্য আসামিদের সঙ্গে শরিফুল ইসলামকে মহানগর দায়রা জজ ৩য় আদালতের এজলাসে তোলা হয়। পরে সাড়ে ১১টার দিকে মহানগর দায়রা জজ আদালতের নিচ তলায় আসলে আসামি শরিফুল কৌশলে হাতকড়া খুলে পালিয়ে ফেনী চলে আসে। আসামি শরিফুলের নামে ডিএমপি খিলগাঁও থানা ও কোতোয়ালী থানার মামলা রয়েছে।

ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান জানান, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে শরিফুলকে হস্তান্তর করা হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।