হাতিরঝিলে ওভারব্রিজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার

রাজধানীর হাতিরঝিলের একটি ওভারব্রিজের নিচ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মাহবুব বলেন, ভোরে নামাজ পড়ে হাঁটাহাটির সময় ওই যুবককে অচেতন অবস্থায় ফুটওভার ব্রিজের নিচে পড়ে থাকতে দেখি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই যুবকটি আর বেঁচে নেই।

তিনি আরও জানান, আশপাশের লোকদের জিজ্ঞেস করে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আমরা তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম পরিচয় জানতে পারিনি। বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানিয়েছি। ঘটনাটি তারাই তদন্ত করবে।

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।