হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতা উদ্ধার

খবরওয়ালা অনলাইন ডেস্ক:ময়মনসিংহের ভালুকা থেকে  ছাত্রদল নেতা মামুনকে (২১)  নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।       

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ভালুকা পৌর এলাকা থেকে ছাত্রদল নেতা মামুন নিখোঁজ হন। তিনি নেত্রকোণার দুর্গাপুর উপজেলার শ্রীপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ৯ নম্বর সংকরপুর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। এ ঘটনায় গত ১০ ফেব্রুয়ারি ভালুকা মডেল থানায় সাধারণ ডায়েরি করে নিখোঁজ মামুনের বড় ভাই মো. ইসলাম উদ্দিন।  
  
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে নেত্রকোনার দুর্গাপুরে পুলিশি হয়রানির কারণে ভালুকা এলাকায় রোমান কম্পোজিট মিলে চাকরি নেন মামুন। ভালুকাতেও তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। ফলে ভালুকার জামিরদিয়া এলাকায় সমন্বায়ক হিসেবে বিভিন্ন আন্দোলনে তার অংশগ্রহণ ছিল। এরই মাঝে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে সারাদেশ যখন উত্তাল সেই দিন মামুন তার সহকর্মীদের সঙ্গে নিয়ে আন্দোলন করতে রাস্তায় নেমে আসেন। মিছিলে এসে পরিচয় হয় তোফাজ্জলের সাথে। ওইদিন সন্ধ্যায় গাজীপুরের জৈনাবাজার এলাকা থেকে হাজার হাজার ছাত্র, জনতা ও শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে ময়মনসিংহের দিকে আসার পথে ভালুকা উপজেলার জামিরদিয়ায় এলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
  
খবরওয়ালা/এমবি
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।