হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজের স্থান চালু

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মুসলিম শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজের স্থান চালুর সিদ্ধান্ত নিয়েছে। যা আগামী শরৎকাল থেকেই চালু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

সম্প্রতি গঠিত দুটি অভ্যন্তরীণ টাস্কফোর্স বিশ্ববিদ্যালয়কে ধর্মীয় অন্তর্ভুক্তি ও বৈষম্য দূর করার সুপারিশ করলে এই পদক্ষেপ নেওয়া হয়।

হার্ভার্ডের স্মিথ ক্যাম্পাস সেন্টারের দ্বিতীয় তলায় স্থায়ী নামাজের স্থান তৈরি করা হচ্ছে, যেখানে মুসলিম শিক্ষার্থীরা নামাজ আদায়ের সুযোগ পাবেন।

ইন্টারনাল রিলেশন্স ফর হার্ভার্ড ইসলামিক সোসাইটির সহ-পরিচালক শাকিরা আলী বলেন, ‘একটি স্থায়ী নামাজের জায়গা পাওয়া আমাদের বিশ্বাসের প্রতি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রদর্শনের প্রতিফলন। জায়গার অভাবে আগে নামাজের জন্য ঘুরে বেড়াতে হতো।’ তিনি জানান, কখনো সোচ কোয়াডে নামাজ পড়তে হতো, আবার কখনো সেভারে। ভোগান্তি পোহাতে হয়েছে বহুদিন।

বিশ্ববিদ্যালয়ের মুসলিম চ্যাপলেইন খালিল আবদুর রশিদ এক বিবৃতিতে বলেন, ‘নতুন এই প্রার্থনাস্থল মুসলিম শিক্ষার্থীদের জন্য শান্তি, আধ্যাত্মিক উন্নয়ন ও স্বস্তির একটি জায়গা হবে বলে আমরা আশাবাদী।’ তিনি আরও বলেন, নতুন নামাজের স্থানে অজুর ব্যবস্থাসহ অন্যান্য সুবিধা সংযোজনের কাজ চলছে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।