হালসায় ফাতেমা বেগম-আব্দুল জলিল মসজিদের উদ্বোধন

আজাদ সানি ॥ কুষ্টিয়া মিরপুর উপজেলার ঐতিহ্যবাহী হালসা বাজারে ফাতেমা বেগম-আব্দুল জলিল ওয়াক্তিয়া মাসজিদের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৪ জানুয়ারি) সকালে হালসা হাই স্কুলের পশ্চিম পার্শ্বে নির্মাণকৃত ফাতেমা বেগম- আব্দুল জলিল মাসজিদের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ নৌবাহিনীর সাব-লেফটেন্যান্ট (অনারারী) মো.জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া। অত্র মাসজিদের ইমাম হাফেজ মাওঃ মো. শহীদুল্লাহ’র পরিচালনায় এবং সাবিয়া খাতুন বেলী’র আয়োজনে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচডি গবেষক আব্দুল্লাহ আল মামুন (হাফিঃ), এ্যাড. রায়হান আলী, ভেদামারা-পাঁচবাড়ীয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোহাম্মদ আলী, মাওঃ আমিনুল ইসলাম, মোঃ আব্দুল জলিল, বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন, সমাজ সেবক কোরবান আলী, ডাঃ রাজিবুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। শেষে দোয়া ও মোনাজাত করা হয়। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।