হাসপাতালে চিকিৎসা নিতে এসে যুবলীগ নেতা হামলায় আহত

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে পূর্বশত্র“তার জেরে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের সামনে থেকে তাকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। আহত হয়েছেন জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের শামছুদ্দিনের ছেলে রেজাউল ইসলাম চাঁদ। তিনি জগন্নাথপুর ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য। ভুক্তভোগী চাঁদ জানান, কুষ্টিয়া-৪ আসনের সংসদ নির্বাচনের পর নন্দলালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল গ্রামের আত্তাপউদ্দিনের ছেলে মামুন হোসেনের সঙ্গে তার গন্ডগোল হয়। মঙ্গলবার তিনি কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখাতে গেলে মামুনসহ তিনজন জরুরি বিভাগের সামনে থেকে হাতুড়ি নিয়ে তাকে তাড়া করে। তিনি দৌড়ে হাসপাতালের নতুন ভবনের সামনে পৌঁছালে মামুন ও তার দুই সহযোগী মিলে তাকে বেধড়ক মারপিট করে মারাত্মক আহত করে। তিনি বর্তমানে কুমারখালী উপজেলা স্বাস্থ্য চিকিৎসাধীন। কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।