১০ মাসে ঢাকায় ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি জানাচ্ছে

গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার সকালে ডিএমপির উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান এই তথ্য জানান।

তালেবুর রহমান জানান, শুধু রাজধানীতে প্রতি মাসে গড়ে প্রায় ২০টি হত্যাকাণ্ড ঘটেছে। তিনি আরও বলেন, বেশির ভাগ ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে।

এই হত্যাকাণ্ডগুলোর মধ্যে পারিবারিক সহিংসতা, পূর্ব শত্রুতার জের, আধিপত্য বিস্তার সংক্রান্ত ঘটনা এবং অজ্ঞাতনামা নবজাতকের লাশ উদ্ধারও রয়েছে।

তবে, তিনি যোগ করেন, বিগত দশ বছরের অপরাধ তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে।

পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ অনুসন্ধান চালাচ্ছে বলে জানিয়েছেন তালেবুর রহমান। তিনি জানান, এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যায় জড়িত বাকি দুইজনকে গ্রেপ্তারের পর মূল তথ্য জানা যাবে।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।