১০-১৫ জনে মিলে এক কৃষককে নির্মমভাবে কুপিয়ে হত্যা

১০-১৫ জনে মিলে নড়াইলের লোহাগড়ায় খাজা মোল্যা (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। নিহত খাজা মোল্যা পার-ইচাখালি গ্রামের নওয়াব আলী ওরফে লবা মোল্যার ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানায়, বুধবার সকালে খাজা মোল্যা বাড়ি থেকে চা পানের উদ্দেশে কুমারডাঙ্গা বাজারে যান। সেখানে প্রতিপক্ষ ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি কুমারডাঙ্গা গ্রামের পলাশ শেখের নেতৃত্বে এসকেন্দার, ইনসান, রবিউল, শরিফুল, রহমতুল্লাহ, সাইফুল, লাহাব, রাসেল, রাহাত, রনি, মান্না ও মাসুমসহ ১৫/২০ জন ধারালো অস্ত্রসহ কুমারডাঙ্গা বাজারে রবিউলের দোকানের সামনে বসে থাকা অবস্থায় খাজা মোল্যাকে ঘিরে ফেলে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আশিকুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন রেখা বেগম ও ভাবি ফাতেমা খানম বলেন, পলাশ শেখসহ তার লোকজন এলাকায় দীঘদিন ধরে সন্ত্রাসী রাজত্ব কায়েম করে আসছে। বিভিন্ন সময়ে লোকজনকে ভয়ভীতি ও নাশকতা মামলা দিয়ে হয়রানি করছে। চর এলাকার বিরোধপূর্ণ জমির ফসল ও গাছ কেটে নিয়ে গেছে। বুধবার সকালে খাজা চা খেতে কুমরডাঙ্গা বাজারে গেলে পলাশের নেতৃত্বে তার লোকজন খাজাকে কুপিয়ে হত্যা করেছে। প্রশাসনের কাছে এ হত্যাকাণ্ডের বিচার চাই।

এ অভিযোগের ব্যাপারে ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ শেখ বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানি না।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এছাড়া এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।