১৮ বছর পর ক্ষতিপূরণসহ চাকরি ফেরত পাচ্ছেন ৩২৩ নির্বাচন কর্মকর্তা

১৮ বছর আগে বরখাস্ত হওয়া ৩২৮ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৭ পাতার এ রায় প্রকাশ করা হয়েছে।

চাকরির পাশাপাশি তাদের সব সুযোগ-সুবিধাও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মারা যাওয়া তিনজন কর্মকর্তার পরিবারকে আইন অনুযায়ী প্রাপ্য সুবিধা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

আপিল বিভাগ তার পর্যবেক্ষণে জানিয়েছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ছিল স্বাধীন, সার্বভৌম ক্ষমতার ওপর অসাংবিধানিক হস্তক্ষেপ।

২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগে তাদের চাকরিচ্যুত করা হয়। এর আগে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নিয়োগ পেয়েছিলেন এই ৩২৮ কর্মকর্তা।

২০২২ সালের ১ সেপ্টেম্বর আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল ও চারটি পৃথক রিভিউ আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এই রায় দেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।