২০২৬ সালের রমজান শুরু ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

আর মাত্র চার মাস পরই মুসলিমদের পবিত্র রমজান মাসের আগমন ঘটবে। জ্যোতির্বিদদের হিসাবে, আগামী বছর ২০২৬ সালে রমজান কবে শুরু হতে পারে—সে সম্ভাব্য তারিখ ইতোমধ্যে জানা গেছে। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, ঈদুল আজহার সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তিনি আলআরাবিয়া টেলিভিশনকে বলেন, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তার ব্যাখ্যা অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ দেখা যাবে ১৭ ফেব্রুয়ারি। তবে সেদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদটি অস্ত যাবে, ফলে খালি চোখে তা দেখা সম্ভব হবে না। তাই ১৮ ফেব্রুয়ারি নয়, ১৯ ফেব্রুয়ারিই রমজানের প্রথমদিন ধরা হচ্ছে।

তিনি আরও জানান, আরব বিশ্বে ঈদুল ফিতর হবে ২০ মার্চ, শুক্রবার। তার ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথমদিন, আর ২০ মার্চ শুক্রবার শাওয়াল মাসের প্রথমদিন অর্থাৎ ঈদুল ফিতর উদযাপনের দিন।

আগামী বছর মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর, কাতার ও কুয়েতে রমজানের শুরুতে প্রতিদিন প্রায় ১২ ঘণ্টা রোজা রাখতে হবে। মাসের শেষের দিকে রোজার সময় বাড়তে বাড়তে তা ১৩ ঘণ্টায় পৌঁছাবে।

আলআরাবিয়া জানিয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। তবে সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা প্রায়ই নিজেদের উম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদের ঘোষণা দিয়ে থাকে।

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদ পালন করা হয়। সে হিসেবে, বাংলাদেশে রমজান শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি এবং ঈদুল ফিতর পালিত হতে পারে ২১ মার্চ।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।