২৪ ঘণ্টায় পাকিস্তানে ৪ দফা ভূমিকম্প

পাকিস্তানের করাচিতে ২৪ ঘণ্টার ব্যবধানে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (১ জুন) বিকেল থেকে সোমবার (২ জুন) সকাল পর্যন্ত এই মৃদু কম্পনগুলো বন্দরনগরীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

জিও নিউজ জানিয়েছে, সোমবার সকাল ১০টা ২৫ মিনিটে প্রথম কম্পন অনুভব করেন লান্দি ও মালির আশপাশের এলাকার বাসিন্দারা। পরে বেলা ১১টা ৪ মিনিটে দ্বিতীয়বার কম্পন হলে লোকজন আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

ভূকম্পনের প্রভাব পড়ে করাচির কায়েদাবাদ, সওদাবাদ, গুলিস্তান-ই-জওহর, খোখরাপার ও স্টিল টাউন এলাকায়।

সর্বশেষ কম্পনের মাত্রা ছিল ৩.২, যার কেন্দ্রস্থল ছিল কায়েদাবাদের কাছে এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার। এটি সকাল ১০টা ২৯ মিনিটে রেকর্ড করা হয়।

এর আগে রবিবার বিকেল ৫টা ৩৩ মিনিটে ৩.৬ মাত্রার ভূমিকম্প এবং রাত ১টা ৬ মিনিটে ৩.২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। দ্বিতীয়টির কেন্দ্র ছিল গদাপ টাউনের কাছে, গভীরতা ছিল ১২ কিলোমিটার।

পাকিস্তানের প্রধান আবহাওয়াবিদ আমির হায়দার জানান, এই অঞ্চলে সাধারণত কম তীব্রতার ভূমিকম্প হয়ে থাকে। ছোট ছোট কম্পন আগামী দিনে আরও হতে পারে।

তবে এখন পর্যন্ত ভূমিকম্পগুলোর ফলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সতর্কতা হিসেবে জনগণকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

সূত্র: জিও নিউজ

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।