২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬০৫

গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১৩ জন আসামিকে গ্রেপ্তার  করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৫৯২ জন।

মঙ্গলবার (২০ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার ৫৯২ জন। মোট গ্রেপ্তার  করা হয়েছে এক হাজার ৬০৫ জনকে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩টি একনলা বন্দুক, ১টি এলজি, ১টি দুই নলা বন্দুক, ৩টি পাইপগান, ৬রাউন্ড কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ৩টি রামদা, ১টি কিরিচ ও ১টি মটর সাইকেলের চাকতিযুক্ত বিশেষভাবে তৈরি দেশীয় অস্ত্র। বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।