২৬ দিনেই রেমিট্যান্স তিন বিলিয়ন ছুঁই ছুঁই

রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে ইতোমধ্যে নতুন ইতিহাস গড়ে ফেলেছে প্রবাসী বাংলাদেশীরা। ঈদের আগে চলতি মাস মার্চের প্রথম ২৬ দিনেই রেমিট্যান্স এসেছে প্রায় ৩ বিলিয়ন (২৯৫ কোটি ডলার) ডলার। যা একক মাসে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র অনুসারে, এখন পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২৯৫ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ প্রায় ৩৬ হাজার কোটি টাকা। সে হিসাবে প্রতিদিন আসছে প্রায় ১১.৩৪ কোটি ডলার বা প্রায় ১৩৮৪ কোটি টাকা করে। দেশের ইতিহাসে এর আগে কখনই এত পরিমাণ রেমিট্যান্স আসেনি।

গত বছরের একই সময়ের তুলনায় ৮২ দশমিক ৪৬ শতাংশ বেশি রেমিট্যান্স এলো দেশে।

সংশ্লিষ্টরা জানান, ঈদুল ফিতরের কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এ মাসের শেষ নাগাদ রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে, যা এক মাসের সর্বোচ্চ।

যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘ঈদ ছাড়াও রাজনৈতিক পটপরিবর্তনের পর হুন্ডি ও অন্যান্য অবৈধ চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় রেমিট্যান্স বেশি আসছে।’

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।