৩০ অক্টোবরের মধ্যে প্রিজাইডিং-পোলিং কর্মকর্তার প্যানেল গঠনের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগে প্যানেল প্রস্তুত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষর করা একটি চিঠি সব জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়। এতে আগামী ৩০ অক্টোবরের মধ্যে প্যানেল প্রস্তুত সম্পন্ন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে শ্রেণি বা গ্রেডভিত্তিক কর্মকর্তা-কর্মচারীর তালিকা সংগ্রহ করে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল তৈরি করতে হবে।

তবে চতুর্থ শ্রেণির (জাতীয় বেতন স্কেল ১৭-২০ গ্রেড) কোনও কর্মচারীকে এই প্যানেলে অন্তর্ভুক্ত করা যাবে না। প্রিজাইডিং অফিসারদের সহায়ক হিসেবে চাইলে আলাদা তালিকা প্রস্তুত করা যেতে পারে।

প্যানেল তৈরির সময় কর্মকর্তাদের সততা, দক্ষতা, সাহস, নিরপেক্ষতা, পদমর্যাদা, জ্যেষ্ঠতা ও কর্মদক্ষতাকে গুরুত্ব দিতে বলা হয়েছে। কোনও বিতর্কিত কর্মকর্তা বা রাজনৈতিক দলের সদস্যকে তালিকাভুক্ত না করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে বয়স, শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কেও তথ্য সংগ্রহ করে তালিকায় উল্লেখ করার কথা বলা হয়েছে।

এ ছাড়া মহিলা ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক মহিলা সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগেরও নির্দেশ দিয়েছে কমিশন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।