৩ লাখ টাকা চাঁদা নিলেন বিএনপি নেতা, জানতে চাইলে সাংবাদিককে বললেন, ‘আপনার কাছ থেকেও নেব’

রাজশাহীর বাঘা উপজেলার এক কিটনাশক ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল করিমের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করলে সাংবাদিককে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, ‘চাঁদা নিয়েছি, আপনার কাছ থেকেও নেবো।’

ভুক্তভোগী মো. রবিউল হাসান, যিনি একই এলাকার একজন ব্যবসায়ী, অভিযোগ করেন, আদালতের নির্দেশে পূর্বের একটি জের মামলা আপস-মীমাংসা হওয়ার পরও বিবাদী মো. রেজাউল করিম পূর্ব শত্রুতার জেরে তার কাছ থেকে পুনরায় তিন লাখ টাকা চাঁদা দাবি করেন।

রবিউল হাসান জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রেজাউল করিম একাধিকবার তাকে প্রাণনাশের হুমকি দেন। তিনি বলেন, হুমকির অডিও প্রমাণ তার মোবাইলে সংরক্ষিত রয়েছে। এছাড়া অভিযুক্ত ইতোমধ্যে তার কাছ থেকে এক লাখ টাকা ব্যাংকের মাধ্যমে আদায় করেছেন এবং বাকি দুই লাখ টাকা নগদ নিয়েছেন।

রবিউল জানান, তিনি রূপালী ব্যাংক বাউসা শাখার তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একটি চেকের মাধ্যমে অর্থ দিয়েছেন, যা স্থানীয় ইউপি সদস্য আখের মেম্বার নগদায়ন করেছেন। তিনি আরও অভিযোগ করেন, রেজাউল করিম প্রকাশ্যে তাকে বলেছেন, ‘এক লাখ পঁচাশি হাজার টাকা দিয়ে পিস্তল কিনেছি শুধু তোর জন্য।’ রবিউলের মতে, অভিযুক্তের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে এবং তিনি তা ব্যবহার করতে পারেন।

ভুক্তভোগী বলেন, ‘বর্তমানে আমি দোকান খুলতে পারছি না, ১৫ দিন ধরে গৃহবন্দি অবস্থায় রয়েছি। রেজাউল করিম আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছেন। তার ভয়ে আমি ঘর থেকেও বের হতে পারি না।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।