৪ বছরের জন্য নিষিদ্ধ পগবা

ক্রীড়া ডেস্ক \ অ্যান্টি-ডোপিং নীতিমালা লঙ্ঘন করায় ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার পল পগবাকে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আগে গত বছর নিষিদ্ধ ওষুধ সেবন করার অভিযোগ ওঠে জুভেন্তাসের এই তারকার বিরুদ্ধে। এরপর ১০ আগস্ট টেস্টোস্টেরন টেস্ট করা হলে পজিটিভ ফল আসে পগবার। ফলে এখানেই তার ফুটবল ক্যারিয়ার শেষ হওয়ার শঙ্কা দেখছেন অনেকে। বেশ কয়েকটি ইতালিয়ান সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। তাদের বরাত দিয়ে একই খবর দিয়েছে ফরাসি পত্রিকা লেকিপ। গত ২০ আগস্ট উদানিসের বিপক্ষে জুভেন্তাসের ম্যাচের পর ডোপ টেস্ট করা হয় পগবার। সেখানেই মূলত উচ্চমাত্রায় টেস্টোস্টেরন পাওয়া যায় পগবার শরীরে। যদিও তিনি ওই ম্যাচটিতে খেলেননি।

 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।