৫০ হাজার টাকা চাঁদা চেয়ে ‘ভাইরাল’ সেই মিজানের ‘গরীবের বুফে’ ভাঙচুর

রাজধানীর ছোট্ট ভাতের হোটেল ‘গরীবের বুফে’র মালিক মিজান ভাইরাল হওয়ার পর থেকেই নানা সমস্যার মুখে পড়েছেন। একসময় রিকশাচালক ও সিএনজিচালকদের ভরসার জায়গা ছিল তার হোটেল। সুলভ মূল্যে ভাত-মাংসের আয়োজনের কারণে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে দোকানটি। এখানে কোনো মালিক বা কর্মচারী নেই, সবাই নিজ হাতে খাবার নিয়ে খেত।

কিন্তু হঠাৎ ইউটিউবারদের কনটেন্টে ভাইরাল হওয়ার পর মিজানের ব্যবসায় ধস নামতে শুরু করে। সম্প্রতি তার হোটেলে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গভীর রাতে মিজানকে না পেয়ে দুর্বৃত্তরা হোটেল ভাঙচুর করেছে। এছাড়া চাঁদা দাবি করা হয়েছে ৫০ হাজার টাকা এবং দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকি। এ অবস্থায় মিজান দিন কাটাচ্ছেন দোকান ভাঙচুর বা বড় ক্ষতির আশঙ্কায়।

মিজান জানান, অনেক বিপদে আছেন তিনি। ৮টায় মাগরিবের আগে বাসায় চলে যেতে হয় আমাকে। রাতে যখন দোকান ভেঙেছে, তখন আমি ওখানে থাকলে আমার অবস্থাও খারাপ হতো। কখন হুন্ডায় করে এসে কারা আমাকে মেরে রেখে যাবে, আমি নিজেও জানি না। আমার কিছু হলে কেউ জানতেও পারবে না।

মিজানের হোটেলে খেতে আসা এক ব্যক্তির সঙ্গে চাঁদাবাজদের মারামারির ঘটনা ঘটেছে। সেই ব্যক্তি জানালেন, ‘এরা এখানে এসে গ্লাস ভেঙেছে আর কিছু মাল সামানা নিয়ে গেছে। তারা বলেছে, চাঁদা দিতে হবে ৫০ হাজার টাকা। চাঁদা না দিলে দোকান করতে পারবে না। আমি তখন বললাম, এটা তার (মিজান) ব্যাপার, আপনি তার সাথে কথা বলেন। সে এক পর্যায়ে আমার কালার ধরে ফেলল। আমিও এক পর্যায়ে তাকে ধরে বসেছি। এই মারামারি করতে করতে রোডের মাঝখানে চলে গেছি। সবাই গাড়িগুলো থামিয়ে সেই লোকের সঙ্গে রাগারাগি করলো যে, মুরব্বি লোকের সাথে তুমি কেন মারামারি করলে?’

এদিকে ক্রেতারা অভিযোগ করেছেন, খাবারের স্বাদ এখন আগের মতো নেই। গরুর মাংসে লবণ ঠিকমতো নেই, মসলার পরিমাণ কম এবং ভাতও সিদ্ধ হয় না। অনেকেই খেয়ে না খেয়েই চলে যাচ্ছেন। তবে কেউ কেউ বলছেন, ভাইরাল হওয়ার পর মিজান যেসব চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাতে রান্না করে খাওয়ানোই তার জন্য দুষ্কর হয়ে পড়ছে। বিভিন্ন সমস্যায় জর্জরিত মিজানের জন্য নিরাপদে ব্যবসা করার পরিবেশ তৈরির আহ্বানও জানিয়েছেন অনেকে।

তথ্যসূত্র: ভিডিও

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।