৫৭ কলেজ ও মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা দেশের ৫৭টি সরকারি কলেজ ও মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের নাম থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিত্বদের নাম সরিয়ে নতুন নাম নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৩ জুন) রাতে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৫ সালের ২৮ মে এবং মন্ত্রিপরিষদ বিভাগের ৯ ফেব্রুয়ারির নির্দেশনার আলোকে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন নাম অনুযায়ী এখন থেকে সংশ্লিষ্ট কলেজগুলোর সব ধরনের অফিসিয়াল কার্যক্রম—নথিপত্র, নামফলক, ওয়েবসাইট ও চিঠিপত্রে পরিবর্তিত নাম ব্যবহার বাধ্যতামূলক।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইসিটি বিভাগকে প্রজ্ঞাপনটি ওয়েবসাইটে প্রকাশ ও সংশ্লিষ্ট কলেজগুলোর ই-মেইলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নাম পরিবর্তনের পেছনে স্থানীয় ইতিহাস, পরিচিতি, প্রশাসনিক স্বচ্ছতা এবং সরলতা; এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে। দীর্ঘ ও রাজনৈতিকভাবে সংবেদনশীল নামের পরিবর্তে সহজ, সংক্ষিপ্ত ও নিরপেক্ষ নাম বেছে নেওয়ার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

 

 

খবরওয়ালা/আরডি 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।