৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণের তথ্য সঠিক নয়: প্রেস উইং

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ‘গত ৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরটি সঠিক নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্ট-চেকিং। 

এতে বলা হয়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে প্রকাশিত এই খবরটিতে একটি ফেসবুক পোস্টকে সূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। ওই ফেসবুক পোস্টে দীর্ঘ দিনের পুরোনো খবরের বিভিন্ন স্ক্রিনশট দিয়ে ঘটনাগুলো ৬৫ ঘণ্টার বলে দাবি করা হয়েছে, যা সত্য নয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ নিয়ে অতিরঞ্জিত তথ্য, মিথ্যা পরিসংখ্যান প্রচার করা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত; এটি জনমনে বিভ্রান্তির উদ্রেক ঘটায়। দেশে সংগঠিত প্রতিটি ধর্ষণের ঘটনায় অপরাধীদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।