৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান

জাপানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (৩১ মে) স্থানীয় সময় দুপুরে দেশটির হোক্কাইদো অঞ্চলে এই ভূকম্পন অনুভূত হয়।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইদোর পূর্ব উপকূলের কাছে এবং কেন্দ্র ছিল ২০ কিলোমিটার গভীরে। তবে জেএমএ আরও জানায়, এই ভূমিকম্পের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। 

স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়েছে।

এর আগে একই অঞ্চলে ৪.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর কয়েকটি আফটারশক হয়। এরপর স্থানীয় সময় দুপুর ২টা ১৯ মিনিটে ভূমিকম্পটি হয়।

এদিকে, শিকোকু উপকূলে বিকেল ৪টা ৪৫ মিনিটে ৩ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে এবং কুশিরোতে বিকেল ৫টা ৭ মিনিটে ৪ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা আহতের খবর উল্লেখ করেনি এবং জানিয়েছে যে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সূত্র: মিন্ট

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।