৭ অক্টোবরের হামলা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে ফিলিস্তিন সরকারের অংশ করা হবে না। তিনি বলেন, ফিলিস্তিনে কেবল এক রাষ্ট্র, এক বৈধ সরকার, এক বাহিনী ও এক আইন প্রতিষ্ঠিত হতে হবে। এজন্য হামাসসহ সব গোষ্ঠীর অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে সমর্পণ করতে হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভিডিও বার্তায় আব্বাস এ কথা বলেন। তিনি আরও জানান, ‘আমরা ইসরায়েলের দখলদারিত্বের অপরাধের নিন্দা জানাই, আবার বেসামরিক নাগরিকদের হত্যা ও জিম্মি করে রাখার ঘটনারও নিন্দা জানাই—যার মধ্যে হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের কর্মকাণ্ডও অন্তর্ভুক্ত।’

আব্বাস বলেন, গাজায় রক্তপাত ও হত্যাযজ্ঞ বন্ধ করে সমন্বিত শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরায়েলকে আলোচনায় বসতে হবে।

তার এ বক্তব্যকে বিশ্লেষকরা হামাসকে সরাসরি ফিলিস্তিনের রাজনৈতিক কাঠামোর বাইরে রাখার স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।