৮৪ শতাংশ মানুষ স্বাধীন স্থানীয় সরকার কমিশন চান: জরিপ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: দেশের স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে নতুন আইন প্রণয়নের মাধ্যমে একটি স্বাধীন ও শক্তিশালী স্থানীয় সরকার কমিশন গঠনের পক্ষে প্রায় ৮৪ শতাংশ মানুষ মত দিয়েছেন। এক খানা জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে দেখা গেছে, প্রায় ৭১ শতাংশ মানুষ মনে করেন, স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীকের ব্যবহার হওয়া উচিত নয়, অন্যদিকে ২৪ শতাংশ মনে করেন, নির্বাচনে দলীয় প্রতীক থাকা উচিত।

স্থানীয় সরকার সংস্কার কমিশনের অনুরোধে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৫ সালের জানুয়ারিতে এ জরিপ পরিচালনা করে, যেখানে দেশের ৬৪ জেলা শহর ও গ্রামাঞ্চলের ৪৬,০৮০টি পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়। জরিপের ফলাফল স্থানীয় সরকার সংস্কার কমিশনের এক প্রতিবেদনে প্রকাশ করা হয়। ওই প্রতিবেদন গত বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয় বলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে জানান।

জরিপে অংশ নেওয়া প্রায় ৯৭ শতাংশ মানুষ মনে করেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত। এর মধ্যে ৩৮ শতাংশ মনে করেন প্রার্থীদের এসএসসি পাস করা উচিত, ৩০ শতাংশ মনে করেন এইচএসসি এবং ২৫ শতাংশ মনে করেন ন্যূনতম যোগ্যতা স্নাতক হওয়া উচিত।

বর্তমানে স্থানীয় সরকার পরিচালনার জন্য পাঁচটি আইন এবং ১০০টিরও বেশি বিজ্ঞপ্তি ও সরকারি আদেশ রয়েছে। এ বিষয়ে ৭৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, স্থানীয় সরকার পরিচালনার জন্য একটি একক ও সমন্বিত আইন থাকা উচিত। প্রায় ৭৫ শতাংশ মানুষ মনে করেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনবল সংকট মোকাবেলায় একটি সমন্বিত সেবা কাঠামো থাকা উচিত। দেশে ক্রমবর্ধমান নগরায়নের প্রেক্ষাপটে ৮৫ শতাংশ মানুষ উপজেলা পর্যায়ে একজন নগর পরিকল্পনাবিদ নিয়োগের পক্ষে মত দিয়েছেন।

এ ছাড়া ৮০ শতাংশ উত্তরদাতা উপজেলায় পূর্ণাঙ্গ দেওয়ানি ও ম্যাজিস্ট্রেট আদালত স্থাপনের সুপারিশ করেছেন।

 

সূত্র: বাসস

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।