ঢাকা অফিস ॥ থাইল্যান্ডে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। থাই পুলিশ জানিয়েছে, বুধবার রাজধানী ব্যাংকক থেকে ১২০ কিলোমিটার উত্তরে সুফান বুরি প্রদেশের প্রত্যন্ত এলাকায় এই বিস্ফোরণ ঘটে। প্রাদেশিক গভর্নর নাত্তাপাত সুবানপ্রতীপ বলেছেন, সব শ্রমিক নিহত হয়েছেন কিনা আমরা বলতে পারছি না। কর্মকর্তারা তদন্তের জন্য বিস্ফোরণস্থলে প্রবেশ করছে। তারা জীবিত কাউকে পাননি। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে নিহতের সংখ্যা ২০ জন বলে জানা গেছে। আহত হয়েছেন অনেকে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অবস্থান করা প্রধানমন্ত্রী স্রেত্তা থাবিসিনকে বিস্ফোরণের বিষয়ে অবহিত করা হয়েছে। তিনি হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারগুলোকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন তিনি। এর আগে জুলাই মাসে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে আতশবাজির একটি বড় গুদামে বিস্ফোরণে অš Íত ১০ জন নিহত ও শতাধিক আহত হয়েছিলেন।
খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।