খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৭৬ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
এ সময় সাভারের হেমায়েতপুর (২৩৭) ও মিরপুরের ইস্টার্ন হাউজিং (২১০) এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
তালিকায় এর পরেই রয়েছে ঢাকার মার্কিন দূতাবাস (১৮৪), গুলশান লেক পার্ক (১৮২), মহাখালীর আইসিডিডিআরবি (১৭৭), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৭৫), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৭২), পশ্চিম নাখালপাড়া সড়ক (১৬৯), কল্যাণপুর (১৬৬) এলাকা। এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
খবরওয়ালা/ এমএজেড