সৌদি আরবে এক বাংলাদেশির আত্মহত্যা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সৌদি আরবে মো. হান্নান মিয়া (৪৫) নামে এক বাংলাদেশির আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে সৌদি আরবের রিয়াদ শহরের ইশারা ডাইরেক্টর এলাকার একটি পার্কে এ ঘটনা ঘটে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ছুটিতে দেশে আসা নিহতের ছোট ভাই সৌদি প্রবাসী মান্নান মিয়া।

নিহত হান্নান কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর নবীপুর গ্রামের হাজী জয়নাল মিয়ার ছেলে। স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রয়েছে তার সংসারে।

মান্নান মিয়া গণমাধ্যমকে বলেন, ‘এক বছর আগে ভাইকে সৌদি নিয়ে যায়। প্রথম দিকে কাজে মনোযোগ থাকলেও বেশ কয়েকদিন যাবত মানসিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। আমাকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন। তবে স্থায়ীভাবে দেশে ফিরে আসতে চেয়েছিলেন তিনি। কিন্তু কাগজ পত্রের সমস্যা ও পরিবারের চাপে তাকে দেশে আসতে বাধা দেওয়া হয়েছিল।’

তিনি বলেন, ‘ভাইকে কিছু খরচের টাকা দিয়ে এক  সপ্তাহ আগে দেশে আসি। শনিবার  সকালে খবর পাই আত্মহত্যা করেছেন তিনি। কি করবো বুঝতে পারছি না। মরদেহ দেশে আনতে হবে।’

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।