খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগ নেতা চয়ন ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে ওইদিন রাত সাড়ে ১১ টার দিকে শ্রীপুর থানাধীন একটি ছয় তলা ভবন ঘেরাও করে অভিযান চালায় পুলিশ। ওই ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে আত্মগোপনে থাকা চয়ন ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।
গ্রেপ্তারের পর পুলিশ সন্দেহ করে যে ওই ভবনে আরও কোনো অপরাধী বা মামলার আসামি লুকিয়ে থাকতে পারেন। এ কারণে বাড়িটিতে ফের অভিযান চালানো হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
খবরওয়ালা/ এমএজেড