খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১০ই ফেব্রুয়ারি ২০২৫, ৪:৩৫ এএম
খবরওয়ালা মফস্বল ডেস্ক: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তে শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সিসি ক্যামেরা স্থাপন করায় কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে পাথরডুবী ইউনিয়নের বাঁশজানী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯ এস-এর ৯৭৮ নম্বরে একটি ইউক্লিপটাস গাছে এ সিসি ক্যামেরাটি স্থাপন করা হয়।
বিএসএফের ছোট গাড়ল ঝড়া ক্যাম্পের সদস্যরা ক্যামেরাটি বাংলাদেশের দিকে তাক করে স্থাপন করেছে বলে বিজিবিকে জানিয়ে স্থানীয়রা। পরে বিজিবি বিএসএফকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়ে ক্যামেরাটি অপসারণের কথা বলেন। তবে দুপুর ২টা পর্যন্ত বিএসএফ ক্যামেরাটি অপসারণ করেনি।
স্থানীয়দের বলছেন, ঝাকুয়াটারী সীমান্তে একটি মসজিদ পুনঃনির্মাণ কাজ চলমান থাকায় বিএসএফ মসজিদের কাছাকাছি সিসি ক্যামেরাটি স্থাপন করেছে, যা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে।
কুড়িগ্রাম-২২ বিজিবির পরিচালক লে. কর্নেল মাসুদুর রহমান বলেন, “শূন্যরেখায় সিসি ক্যামেরা স্থাপন নিয়ে প্রতিবাদ জানানো হলে বিএসএফ তা অপসারণের আশ্বাস দিয়েছে।”
খবরওয়ালা/জেআর
মন্তব্য