২৭ হাজার মালয়েশিয়া প্রবাসী পেলেন নতুন পাসপোর্ট

খবরওয়ালা অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের বিশেষ ব্যবস্থায় গত এক মাসে প্রায় ২৭ হাজার প্রবাসী বাংলাদেশিকে নতুন পাসপোর্ট দেওয়া হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

এতে বলা হয়েছে, মালয়েশিয়ায় ১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত বিশেষ ব্যবস্থায় ২৬ হাজার ৯৬১ জন প্রবাসীর কাছে পাসপোর্ট বিতরণ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

এ ছাড়া অনলাইন অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে মোবাইল কনস্যুলার টিমের মাধ্যমে প্রতিটি ছুটির দিনে রাজধানী কুয়ালালামপুরের বাইরের বাংলাদেশি প্রবাসী অধ্যুষিত শহর যেমন পেনাং, জহরবারু, মেলাক্কা, কুয়ানতান ও কেলাং শহরে পাসপোর্ট বিতরণ করা হয়েছে।
এ সময়ের মধ্যে পেনাং ও জহরবারুতে একাধিকবার কনস্যুলার টিম পাঠানো হয়েছে।

এর পাশাপাশি পোস লাজুর (মালয়েশিয়ার পোস্ট অফিস) মাধ্যমেও অনলাইন অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পাসপোর্ট বিতরণ অব্যাহত রয়েছে। হাইকমিশনের সব অনুবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাসপোর্ট বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। হাইকমিশনার নিজে একাধিক স্পটে গিয়ে পাসপোর্ট বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন।

ছুটির দিনে হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার, প্রতিরক্ষা উপদেষ্টা, মিনিস্টারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অফিসে অবস্থান করেন এবং পাসপোর্ট বিতরণ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

খবরওয়ালা/জেআর
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।