দুবাইয়ে চালু হলো এক অভিনব রেল বাস

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ঘণ্টায় ১০০ কিলোমিটার গতির এক অভিনব বাস চালু হয়েছে দুবাইয়ে । সোমবার দেশটির রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথোরিটি (আরটিএ) বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন ধরনের এই বাসের একসঙ্গে ৪০ জন যাত্রী বহন করতে সক্ষম হবে। সূত্র: গালফ নিউজ।

নিউজে বলা হয়, রেল বাস হলো একটি হালকা রেলযান। যাত্রী পরিবহণের জন্য বিশেষভাবে এটির নকশা করা হয়েছে। পরিবেশবান্ধব ও উদ্ভাবনী এই পরিবহণ ব্যবস্থা বিদ্যমান বিকল্পগুলোর তুলনায় বেশি কার্যকর। পাশপাশি এই যানটির খরচও কম।

রেল বাস ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী হাতিম ইব্রাহিম বলেছেন, ‘আরটিএ-এর সঙ্গে আমাদের এই সহযোগিতা পরিবহণ ব্যবস্থার টেকসই উন্নয়নের নতুন মানদণ্ড স্থাপন করবে। এই অংশীদারত্বের মাধ্যমে আমরা দুবাইকে আরও পরিবেশবান্ধব ও স্মার্ট সিটিতে রূপান্তরের দিকে এগিয়ে যাব।’

এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে দুবাইয়ের সড়ক ও পরিবহণ কর্তৃপক্ষ (আরটিএ) মার্কিন সংস্থা রেল-বাস ইনকরপোরেটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। দুবাই ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ফোরামে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই ব্যবস্থায় রেল-যান এমন এক ব্রিজের ওপর দিয়ে চলবে, যা সৌর প্যানেল দ্বারা বিদ্যুৎ উৎপাদন করে পরিবহণ ব্যবস্থাকে সচল রাখবে।

দুবাইয়ের আরটিএ কর্তৃপক্ষ একই সঙ্গে যুক্তরাজ্যের আরবান-মাস কোম্পানির সঙ্গেও আরেকটি সমঝোতা স্বাক্ষর করেছিল। এই সমঝোতার আওতায় ফ্লক ডুয়ো রেল ব্যবস্থা উন্নয়নের সম্ভাবনা যাচাই করা হবে। ফ্লক ডুয়ো রেল হলো- একটি ডাবল ট্র্যাক ব্যবস্থা, যা দ্রুত ও কার্যকর পরিবহণ নিশ্চিত করবে। দুবাই আরটিএ-এর রেল সংস্থার প্রধান নির্বাহী আবদুল মোহসেন কালবাত বলেছেন, ‘এই দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আমরা পরিবহণ ব্যবস্থায় সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন গ্রহণের পথে এগিয়ে যাচ্ছি।’

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।