খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১১ই ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৮ পিএম
খবরওয়ালা অনলাইন ডেস্ক: ৯ হাজার ৭৪০ কোটি ডলারের বিনিময়ে ওপেনএআই কেনার প্রস্তাব করেছে চ্যাটজিপিটির নির্মাতা ইলন মাস্কের নেতৃত্বাধীন এক বিনিয়োগকারী সংস্থা। এ তথ্য জানান মাস্কের আইনজীবী মার্ক টোবেরফ। গত সোমবার প্রযুক্তি কোম্পানিটির বোর্ডের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে। এর জবাবে মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ অল্টম্যান বলেন, ‘না ধন্যবাদ, তবে আপনি চাইলে আমরা টুইটার ৯ দশমিক ৭৪ বিলিয়ন ডলারে কিনে নিতে পারি।’
এই প্রস্তাবটি এবং মধ্যে দীর্ঘদিনের বিরোধের নতুন এক অধ্যায়। ২০১৫ সালে সংস্থাটির সিইও স্যাম অল্টম্যান ও ইলন মাস্ক একত্রে ওপেনএআই প্রতিষ্ঠা করেছিলেন। পরে ২০১৮ সালে কোনো কারণে সংস্থাটি ছেড়ে চলে যান মাস্ক। এরপর থেকেই ফাটল ধরে দুজনের সম্পর্কে।
অল্টম্যান ওপেনএআই-কে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করছেন। তবে মাস্ক এই সিদ্ধান্তের সঙ্গে সম্মত নয়। মাস্কের মতে, ওপেনএআই প্রতিষ্ঠার সময় মূল্য উদ্দেশ্য ছিল মানবতার উপকারে এআই তৈরি করা। তবে প্রতিষ্ঠান এখন এই নীতি থেকে সরে আসছে।
এ বিষয়ে ওপেনএআই দাবি করে , উন্নত এআই মডেল তৈরির জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
মাস্ক এক বিবৃতিতে বলেছেন, ‘এখন সময় এসেছে ওপেনএআইকে আবারও একটি ওপেন সোর্স এবং নিরাপত্তা-কেন্দ্রিক প্রতিষ্ঠানে পরিণত করার, যা একসময় ছিল। আমরা এটি নিশ্চিত করব।’
ইলন মাস্কের পক্ষ থেকে দেওয়া ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের প্রস্তাবটি ওপেনএআই-এর সর্বশেষ বাজারমূল্যের তুলনায় অনেক কম। ২০২৪ সালের অক্টোবর মাসে ওপেনএআই সর্বশেষ তহবিল সংগ্রহ করেছিল, তখন তার বাজারমূল্য ছিল ১৫৭ বিলিয়ন ডলার। তবে বর্তমানে ওপেনএআই-এর মূল্য ৩০০ বিলিয়ন ডলার হওয়ার সম্ভাবনা আছে, যা মাস্কের প্রস্তাবের তুলনায় অনেক বেশি।
খবরওয়ালা /এফএস
মন্তব্য