টেকনাফের নাফ নদ থেকে নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: নাফ নদ মোহনায় মাছ ধরতে যাওয়া চার জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। টেকনাফ শাহপরীর দ্বীপের দক্ষিণ নৌঘাটের সভাপতি বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর মুখ এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায়।

জেলেরা হলেন- টেকনাফ শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার বাসিন্দা নৌকার মাঝি মো. হাছান (৩০), আবদু রকিম (২০), মো. জাবের (২৬), মো. হাছান (১৬)।

তিনি বলেন, ‘সকালে প্রতিদিনের মতো নাফ নদে মাছ শিকারে গেলে মিয়ানমারের আরাকান আর্মি নৌকাসহ তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনায় জেলেপল্লিতে বিরাজ করছে। ঘটনাটি বিজিবিসহ স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।’

তবে বিষয়টি স্বীকার করে নাম প্রকাশে অনিচ্ছুক টেকনাফ বিজিবির শীর্ষ এক কর্মকর্তা বলেন ‘বাংলাদেশ সীমান্ত অতিক্রম করা নাফ নদ থেকে নৌকাসহ চার জেলেকে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। কী কারণে এ ঘটনা ঘটেছে সেটি আমরা খতিয়ে দেখছি। পাশাপাশি তাদের দ্রুত ফেরত আনার চেষ্টা চলছে।’

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তাদের ফেরত আনতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’

খবরওয়ালা/ এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।