খবরওয়ালা অনলাইন ডেস্ক: নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তুলে নিয়ে আয়নাঘরেই আটকে রাখা হয়েছিল। বুধবার (১২ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে গিয়ে ডিজিএফআইয়ের সেই দুই টর্চার সেল চিনতে পারার কথা জানিয়েছেন নাহিদ ও আসিফ।
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) টর্চারসেলে (আয়নাঘর) জুলাইয়ে নাহিদ ও আসিফকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়।
আয়নাঘর পরিদর্শনের পর নাহিদ জানান, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের একপাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল। ৫ আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয়, দেয়াল রং করা হয়।
আয়নাঘর পরিদর্শনের পর আসিফ জানান, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের দেয়ালের উপরের অংশের খোপগুলোতে এক্সাস্ট ফ্যান ছিল।
আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘আয়নাঘর’ পরিদর্শন করছেন। তারা ইতোমধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাব-২ এর সিপিসি-৩ এর ভেতরের সেলগুলো পরিদর্শন করেছেন।
এসময় প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের দুটি গণমাধ্যমের প্রতিনিধি এবং ভুক্তভোগীদের কয়েকজন যোগ দিয়েছেন।
খবরওয়ালা/জেআর



