‘আয়নাঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক যে মিডিয়াগুলো ছিল

খবরওয়ালা অনলাইন ডেস্ক: অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকার তিনটি স্থানে ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে আন্তর্জাতিক দুটি মিডিয়া উপস্থিত ছিল বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে গুম কমিশনের চেয়ারম্যান, সদস্য, ৬ উপদেষ্টা এবং ৮ ভিকটিম পরিদর্শন করেন। আমরা যে জায়গাগুলো গেলাম সেই জায়গাগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র রুম। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ইট ভেঙে রাস্তা তৈরি করা হয়েছে। পুরো বিষয়টা আসলে লজিস্টিক্যাল সাপোর্ট।

আয়নাঘর পরিদর্শনে কোন কোন মিডিয়া সঙ্গে নেওয়া হয়েছিল এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘আমরা বিটিভি থেকে দু’জন ক্যামেরাম্যান, পিআইডি থেকে একজন ফটোগ্রাফার নিয়েছি। আমাদের নিজস্ব প্রেস উইংয়ের একজন ফটোগ্রাফার ছিলেন। এ ছাড়া আমরা আন্তর্জাতিক থেকে নিয়েছি আলজাজিরা ও নেত্র নিউজকে। আয়নাঘরের বিষয়ে নেত্র নিউজের যথেষ্ট অবদান আছে। তারা এটা নিয়ে প্রতিবেদন করেছিল, তাই তাদের নিয়েছি। একজন সাংবাদিকও ছিলেন। এর বাইরে আমরা নিতে পারি নাই। আসলে লজিস্ট্রিক্যালি খুব চ্যালেঞ্জিং ছিল।’

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।