খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১২ই ফেব্রুয়ারি ২০২৫, ৮:৯ এএম
খবরওয়ালা অনলাইন ডেস্ক :নির্বাচন কমিশন (ইসি) মাঠ কর্মকর্তাদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন যেন চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কোনো জীবিত ভোটারকে মৃত ভোটারের তালিকায় যেন ফেলা না হয়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ইসির এনআইডি শাখার সহকারী প্রোগ্রামার (তথ্য ব্যবস্থাপনা) আমিনুল ইসলাম সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কর্তনের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা অতি সতর্কতার সঙ্গে সম্পন্ন করা বাঞ্ছনীয়। কাজটি সতর্কতার সহিত না করলে একজন জীবিত ভোটার তালিকা থেকে কর্তন হয়ে যেতে পারে। তখন ওই ভোটারের জাতীয় পরিচয়পত্র অচল হয়ে যাবে।
এই অবস্থায়, অধিকতর যাচাই সাপেক্ষে কার্ড ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে ভোটার তালিকা থেকে মৃত ভোটার কর্তনের জন্য একটি মডিউল ডেভলপ করা হয়েছে। কাজটি সঠিকভাবে করার জন্য নির্দেশ দিয়েছে কমিশন।
খবরওয়ালা/ এমবি
মন্তব্য