‘ডেভিল হান্টে’ আরও ৫৬৬ জন গ্রেপ্তার

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টে আরও ৫৬৬ জন গ্রেপ্তার হয়েছেন। বিশেষ এই অভিযানসহ অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৫৬৬ জনকে। বিশেষ এই অভিযানসহ অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত এক হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার  করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি ছুরি ও একটি রামদা জব্দ করা হয়েছে।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘ডেভিল হান্ট’ বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার অভিযানকে বোঝানো হচ্ছে। অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়।  

মঙ্গলবার পুলিশ সদরদপ্তর আগের ২৪ ঘণ্টায় ৬০৭ জনকে গ্রেপ্তারের খবর জানায়। সব মিলিয়ে এক হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করার কথা জানানো হয়।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।